চাঁদাবাজির অভিযোগে ফেনী পৌরসভার কাউন্সিলর আটক

ফেনী পৌরসভার ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবু ইউছুফ বাদলকে চাঁদাবাজির অভিযোগ আটক করেছে র‌্যাব-৭। শুক্রবার বেলা তিনটার দিকে তাকে ১৫ নং ওয়ার্ড থেকে আাটক করা হয়।

অভিযোগ রয়েছে, রেশন কার্ড, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা ও বিধবা ভাতাসহ সরকারী সকল সুযোগ সুবিধা দেয়ার নাম করে ৩০ জন থেকে জনপ্রতি ৩ হাজার টাকা চাঁদা করে কাউন্সিলর বাদল। কিন্ত সে কাউকে ভাতা দেয়নি। এ রকম অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭ তাকে আটক করে।

র‌্যাব-৭ এর ফেনীর সিনিয়র এএসপি কমন্ডার মো. নুরুজজামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর