টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ও কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ও দুপুরে পৃথকস্থানে এ দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, সদর উপজেলার মগড়া ইউনিয়নের চরখিদির উল্টরপাড়া গ্রামের আবুল হোসেনের স্ত্রী ছেলে শান্তকে সাথে নিয়ে দুপুরে বাড়ির পাশে সড়কে পাটের আঁশ ছাড়াচ্ছিলেন। এ সময় ছেলে শান্ত সড়কের পাশে পানিতে কলাগাছের ভেলায় খেলা করছিল। হঠাৎ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে পানি থেকে শান্তর (৬)লাশ উদ্ধার করা হয়।
অপরদিকে,কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের কুমুরিয়াবাড়ী(বেড়বাড়ী) গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে ইয়ামিন (১২) বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে ডুবে মারা গেছে।
বার্তা বাজার / ডি.এস