এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড গেলেন এমপি লতিফ

নিয়মিত চেক আপের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে থাইল্যান্ডের ব্যাংকক গিয়েছে চটতগ্রাম-১১ আসনের সংসদ সদস্য এমএ লতিফ। চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে শুক্রবার (২৪ জুলাই) সকাল ১১টার দিকে তাকে থাইল্যান্ড নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে সাংসদ এমএ লতিফের ব্যক্তিগত সহকারী মো. ইকবাল জানান, এমপি মহোদয় সুস্থ আছেন। উনার হার্টের সমস্যা রয়েছে আগে থেকে। নিয়মিত চেকআপ করার জন্য ব্যাংকক গেছেন। সাথে উনার সহধর্মীনী রয়েছেন।

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার-ই-জামান জানান , শুক্রবার সকাল ১১টায় সংসদ সদস্য এমএ লতিফকে বহনকারী একটি এয়ার অ্যাম্বুলেন্স ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর