ফরিদপুরে তিন বোনসহ ৭ মাদক ব্যবসায়ী আটক

ফরিদপুরের মধুখালীতে তিন বোনসহ ৭ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

শুক্রবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে মধুখালী থানা পুলিশ এ তথ্য জানান।

পুলিশ জানায়, বৃহস্পতিবার গভীর রাতে মধুখালী পৌর বাজারের পশ্চিমপার্শ্বে একটি বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী থানা পুলিশের পরিদর্শক মো. আমিনুল ইসলাম, এস আই সাজ্জাদ হোসেন ও এস আই আশুতোষ কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এসময় ওই বাড়ী থেকে আপন তিন বোন অসিমা, পুষ্প ও রুপালী ও তাদের ৪ জন সহযোগী বরজ দাস, যতন সিংহ রায়, স্বপন কুমার দত্ত ও চিনু রানী দত্তকে আটক করা হয়। আটককৃতদের নিকট থেকে ইয়াবা, গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

আটককৃত অসিমা দাসের নামে মধুখালী থানায় ৬টি, রুপালী দাসের নামে ৪টি, পুস্প রানির নামে ১টি এবং তাদের সহযোগী বরজের নামে ৫টি, স্বপনের নামে ২টি ও যতনের নামে ১টি করে মাদক মামলা রয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর