কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হযরত আবু হুরায়রা (রাঃ) তাহফিজুল কোরআন এন্ড প্রি-ক্যাডেট মাদ্রাসার গৃহ পূণঃনির্মান কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। আজ (শুক্রবার) জুমার নামাযের পর উপজেলার হিজলীয়া গ্রামে মীরবাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে ১৯৮২ সালে নির্মিত এ মাদ্রাসাটির দ্বি-তল পূণঃনির্মান কাজের উদ্বোধন হয়।
ঢাকার মায়ামেঘ ফাউন্ডেশন’র চেয়ারম্যান মোঃ আসাদের অবদানস্বরূপ “Heart for Mercy” ( H4M)এর অর্থানুকুল্যে মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির সর্বিক সহযোগীতায় উন্নয়ন কাজটি সুসম্পন্ন হবে।
অনুষ্ঠানে কমটির সকল সদস্য, জামে মসজিদের সকল মুসল্লী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ সকল শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।
এলাকার ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার পথও সুগম হবে এমনটি আশা করে আপামর জনসাধারণ।
বার্তা বাজার/এস.আর