এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চিত্রনায়িকা পপি। করোনা সংক্রমণের শুরু থেকেই তিনি দুস্থদের পাশে ছিলেন।
বেশ কিছুদিন ধরেই পপির শরীরে করোনার উপসর্গ দেখা যাচ্ছিল। এর মধ্যে শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় পরিবারের পরামর্শে করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দেন পপি। বুধবার (২২ জুলাই) কোভিড-১৯ পজিটিভ রেজাল্ট আসে তার।
চিত্রনায়িকা পপি গণমাধ্যমকে বলেন, এখন জ্বর ও কাশি দুটোই আছে তার। তবে শ্বাসকষ্ট কিছুটা বেড়েছে। তাছাড়া শারীরিকভাবেও দুর্বল হয়ে পড়েছেন।
তিনি জানান, পারিবারিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী বাড়িতে পৃথক থেকেই চিকিৎসা নিচ্ছেন তিনি।
সকলের দোয়া চেয়েছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা পপি।
বার্তা বাজার / ডি.এস