আরিচা ঘাটের কাছে যমুনা নদীতে কোরবানির গরুবাহী একটি নৌকা ডুবে গিয়েছে। এতে এক গরু ব্যবসায়ীসহ নিখোঁজ রয়েছে ৩৬টি গরু। আজ (শুক্রবার) সকালে এই নৌকাডুবির ঘটনা ঘটে। সর্বশেষ পাওয়া খবরে জানা যায় মাঝি-মল্লা, খামারি ও রাখালসহ ৫টি গরু উদ্ধার করা হয়েছে।
জানা যায়, পাবনার নগরবাড়ী ঘাটের এনামূল ট্রান্সপোর্ট থেকে সকাল ৭টার দিকে ৪০টি গরু বোঝাই একটি নৌকা আরিচা সাপ্তাহিক হাটের উদ্দেশ্যে ছেড়ে আসে। মাঝি-মাল্লাসহ ২৮ জন আরোহী নিয়ে আরিচা ঘাটের নিকট পৌঁছালে প্রবল স্রোত ও ঢেঁউয়ে মুহুর্তেই নৌকাটি তলিয়ে যায়।
আরিচা স্থল কাম পাটুরিয়া নৌ বন্দর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মজিবুর রহমান জানান, উদ্ধার তৎপরতা চালিয়ে নৌকা ও কোনো গরুর সন্ধান এখনও মেলে।
বার্তাবাজার/এসজে