খাগড়াছড়িতে উপজাতীয় সন্ত্রাসীর হাতে পল্লী চিকিৎসক নিহত

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলায় উপজাতি (ক্ষুদ্র নৃগোষ্ঠী) সন্ত্রাসীদের হাতে পল্লী চিকিৎসক নিহত হয়েছে। আজ শুক্রবার (২৪জুলাই) সকালে এঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ সকাল ৪টায় দিকে নিজ বাড়ি থেকে ৩জন উপজাতি সন্ত্রাসী এসে চিকিৎসার কথা বলে নুর মোহাম্মদকে নিয়ে যায়। এরপর নুর মোহাম্মদ বাড়িতে ফেরত না আসায় তাকে খোঁজাখুজির একপর্যায়ে দুপুর ১টার দিকে তার লাশ সাপ মারা ব্রীজের নিচে হাত-পা বাধা ও বিবস্ত্র অবস্থায় পাওয়া যায়।

মাটিরাঙ্গা থানার ওসি শামসু উদ্দিন ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণের প্রস্তুতি চলছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর