ঈশ্বরগঞ্জে ছাগল নিয়ে পালানোর সময় ৩ যুবক আটক

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইজিবাইক দিয়ে ছাগল নিয়ে পালানোর সময় ৩ যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। শুক্রবার দুপুরে স্থানীয় জনতা ৩ যুবককে আটক করে বিকেলে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

উপজেলার মগটুলা ইউনিয়নের মাইজবাগ-মধুপুর সড়কের দূর্গাপুর হাত ভাঙা বিলের কাছ থেকে একটি ছাগল নিয়ে পালানোর চেষ্টা করে যুবকচক্র। দূর্গাপুর গ্রামের আতাউর রহমানের একটি ছাগল ঘাস খাওয়ানোর জন্য রাস্তার পাশে দিলে ইজিবাইক দিয়ে ছাগলটি চুরি করে পালানোর চেষ্টা করে। ওই সময় স্থানীয়রা ইজিবাইকটিকে ধাওয়া দিয়ে ছাগলটি উদ্ধার করে। আটকে ফেলে তিন যুবককে। পরে তাদের মগটুলা ইউনিয়ন পরিষদের গিয়ে চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে বেলা ৪ টার দিকে ঈশ্বরগঞ্জ থানার এসআই তানজিল আল আসাদুজ্জামান ৩ চোর ও ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে যান।

আটককৃতরা হলেন- নান্দাইলের কাদিরপুর গ্রামের আনোয়ার হোসেন (২২), উত্তরপালাহার গ্রামের সোহাগ মিয়া (২০) ও নয়নপুর গ্রামের আলম মিয়া (৩০)।

মগটুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুজ্জামান মামুন বলেন, ইজিবাইক দিয়ে রাস্তার পাশ থেকে ছাগল চুরি করে পালানোর সময় স্থানীয়রা ৩ যুবককে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার এসআই তানজিল আল আসাদুজ্জামান বলেন, তিন যুবক ও ইজিবাইক উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর