সারাদেশে একযোগে যাত্রা শুরু করলো ঝর্ণা জামান ইন্টারন্যাশনাল লিমিটেড এর “আফরা ব্ল্যাক টি”।
আজ শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেকে অবস্থিত কোম্পানির প্রধান কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে এর যাত্রা শুরু হয়।

‘আফরা ব্ল্যাক টি’র মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আয়কর আইনজীবী মোঃ এনামুল হাসান।

এ সময় বার্তা বাজারকে তিনি জানান, দেশে চায়ের চলমান চাহিদা ও গুনগত মানকে শতভাগ গুরুত্ব দিয়ে কাজ করবে তারা। তাদের প্রতিষ্ঠান পুরোপুরি কার্যক্রম শুরু করলে আগামী দিনগুলোতে সেখানে প্রচুর লোকের কর্মসংস্থান হবে। এতে খুব দ্রুতই অনেক বেকার সমস্যাও সমাধান হবে।
তিনি আরও জানান, বাংলাদেশের উন্নয়নের এ অগ্রযাত্রায় ক্ষুদ্র অংশীদার হতে পারলে স্বার্থক হবো। তাই সকলের সহযোগীতাও কামনা করেছেন তিনি।

অনুষ্ঠানে কোম্পানির বিভিন্ন বিভাগীয় ও জেলা পর্যায়ের প্রতিনিধিগণসহ শিল্পপতি, আইনজীবী, সমাজসেবক ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিডিও…
গুনগত মানকে গুরুত্ব দিয়ে যাত্রা শুরু করলো “আফরা ব্ল্যাক টি”
গুনগত মানকে গুরুত্ব দিয়ে যাত্রা শুরু করলো “আফরা ব্ল্যাক টি”বিস্তারিত জানতে ক্লিক করুন http://bartabazar.com/archives/196532
Gepostet von Barta Bazar am Freitag, 24. Juli 2020
এস.আর/বার্তা বাজার