ফেনীতে আরও ৫২ জনের করোনা শনাক্ত

ফেনীতে নতুন করে আরো ৫২ জনের দেহে প্রাণঘাতী করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য নিশ্চিত করেন।

পরিসংখ্যানবিদ জানান, শুক্রবার নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের ল্যাব থেকে ২৩২ জনের প্রতিবেদন আসে। এর মধ্যে ৫২ জনের করোনা পজেটিভ আসে। নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় ২২ জন, দাগনভূঞায় ৯জন, সোনাগাজীতে ৯জন, ছাগলনাইয়ায় ২জন, ফুলগাজী ৫জন ও পরশুরামে ৫ জন রয়েছে। জেলায় নতুন করে ৪ জন সুস্থ ও একজনের মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, সোমবার পর্যন্ত ৬ হাজার ৪৩০ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে ৬ হাজার ২৯৮ জনের নমুনা প্রতিবেদন পাওয়া গেছে।

ফেনী জেলায় এ পর্যন্ত ১ হাজার ১৮৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদর উপজেলায় ৪৪৪ জন, সোনাগাজীতে ১৯৪ জন, দাগনভূঞায় ২৫২ জন, ছাগলনাইয়ায় ১৪২ জন, ফুলগাজী ৭০ জন ও পরশুরামে ৬৯ জন এবং ফেনীর বাইরে অন্য জেলার ১৭ জন রোগী রয়েছে। এদের মধ্যে ৭৩৮ জন সুস্থ হয়ে বাসায় ফিরেছে ও ২৮ জনের মৃত্যু হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর