পঞ্চগড়ের দেবীগঞ্জে শ্যালকের বিয়ে অনুষ্ঠানে স্টেজ সাজানোর সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে দ্বিগেন্দ্র নাথ রায় (৪০) নামে এক ব্যাক্তির মৃত্যু হয়েছে।
দ্বিগেন দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের ভাউলাপাড়ার সূর্য মোহন রায়ের ছেলে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে তিনি শ্বশুর বাড়িতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হন।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, দ্বিগেন দেবীডুবা ইউনিয়নের টাকাহারা গ্রামে তার শ্বশুর বাড়িতে শ্যালকের বিয়ে উপলক্ষে বেড়াতে যায়। সেখানে শ্যালকের আশীর্বাদী অনুষ্ঠানে স্টেজ সাজানোর সময় বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টের শিকার হয়। পরে তার শ্বশুর বাড়ির লোকজন তাকে দ্রুত উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক দ্বিগেনকে মৃত ঘোষনা করেন।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে দ্বিগেন নামে এক ব্যাক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস