মালয়েশিয়ায় পুলিশকে ঘুষ দেয়ার অপরাধে এক বাংলাদেশি আদালতে

নিষিদ্ধ ঘোষিত সিগারেট বিক্রির অপরাধে আটক দুই সঙ্গীকে মুক্তি করার চুক্তিতে পুলিশকে ১ লক্ষ টাকা ঘুষ দেয়ার অপরাধে এক বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছে আদালত। আজ (শুক্রবার) দেশটির একটি দায়রা আদালতে ঘুষ প্রদানের কথা স্বীকার করে জবানবন্দি দেয় নুর ইসলাম(৩২) নামের ওই বাংলাদেশি।

আদালত জানায়, এর আগে গত ১৩ মার্চ রাতে নিষিদ্ধ সিগারেট বিক্রির দায়ে দুই জনকে গ্রেফতার করে হুলু সেলাংগার পুলিশ (আইপিডি)। পরে দুই বন্ধুকে মুক্ত করতে স্থানীয় পুলিশ স্টেশনের এক পুলিশ অফিসারকে মালয়েশিয়ান ৫ হাজার রিংগিট বা ১ লক্ষ টাকা ঘুষ প্রদান করতে গেলে পুলিশ তাকে আটক করে।

এসময় গ্রেফতারকৃত বাংলাদেশির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন ২০০৯ আইনের ৬৯৪ ধারার ও সেকশন ২৪ এর অধীনে অভিযুক্ত করা হয়েছে। আদালত আগামী ২৪ আগষ্ট পরবর্তি দিন ধার্য করেন। অভিযুক্ত বাংলাদেশির বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে ২০ বছরের কারাদণ্ড ওথবা ঘুষের (দ্বিগুণ অর্থাৎ ২ লাখ টাকা) জরিমানা হতে পারে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর