চটগ্রামের পাহাড়তলী রেলগেট এলাকা থেকে রেলওয়ের সরকারি মালামাল চুরি করার সময় দুই ব্যক্তিকে আটক করেছে রেলওয়ের নিরাপত্তাবাহিনী (আরিএনবি)
আটককৃতরা হলেন-জসিম উদ্দিন (৩৭) ও মনির হোসেন (৩৫)।
আজ (শুক্রবার) তাদের নামে মামলা দায়েরের পর প্রেরণ করা হয়েছে আদালতে।
আরএনবির এসিস্ট্যান্ট কমান্ড্যান্ট সত্যজিৎ দাশ জানান, বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রেলগেটের পাশে থেকে রেলবিট চুরির সময় তাদের আটক করা হয়। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
বার্তাবাজার/এসজে