ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মচারীদের মধ্যে লাশের ব্যবসা নিয়ে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আজ (শুক্রবার) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি বিভাগে পুলিশ মোতায়েন করা হয়েছে। জানা যায়, ঢাকা মেডিকেলে লাশের ব্যবসা নিয়ে বিরোধে দুইগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৪ জন আহত হয়। সংঘর্ষের কারণে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। সূত্র-যমুনা টিভি।
বিস্তারিত আসছে…
বার্তাবাজার/এসজে
বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।