পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট বাজারে মোটরসাইকেলের ধাক্কায় তমিজ উদ্দিন (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুরে তিরনইহাট বাজারে এ দূর্ঘনাটি ঘটে।
নিহত তমিজউদ্দীন তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের দগরবাড়ি এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তমিজউদ্দিন জুমার নামাজ শেষে একটি অনুষ্ঠানে দাওয়াত খাওয়ার উদ্দেশ্যে তিরনইহাট বাজারে ইজিবাইকে উঠার সময় পঞ্চগড় থেকে বাংলাবান্ধা গামী একটি মোটরসাইকেল বৃদ্ধকে সজোরে ধাক্কা দিলে তমিজউদ্দীন রাস্তার ধারে ছিটকে পড়ে যায়। এ সময় তিনি মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. কামিয়াবী দৃষ্টি জানান, তমিজ উদ্দীনের মাথায় ও কানে গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছেন। তার প্রচুর রক্তক্ষরণ হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বার্তা বাজার / ডি.এস