সকল দূতাবাসে হাসিমুখে সেবার নির্দেশ পররাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশের সকল বৈদেশিক দূতাবাসে হাসিমুখে সেবাগ্রহীতাদেরকে সেবা দেয়ার নির্দেশ জব্য সকল কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। শূক্রবার (২৪ জুলাই) মন্ত্রণালয়টি থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ইউরোপে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতদের সঙ্গে এক অনলাইন সভায় তিনি এই নির্দেশ দেন।

বিজ্ঞপ্তিতে বলায় হয়, বাংলাদেশ মিশনের কোনো কর্মকর্তা-কর্মচারী যেন সেবাগ্রহীতাদের সঙ্গে কোনো ধরনের দুর্ব্যবহার না করেন, সে বিষয়টি নিশ্চিত করতে রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। যদি কোনো ধরনের কর্তব্যে অবহেলা, সেবা দিতে অনীহা এবং অসৌজন্যমূলক আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় বাংলাদেশের সব দূতাবাসে সেবার গুণগত মান বাড়ানোরও নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী।

সভায় সংযুক্ত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ড. রুবানা হক প্রমুখ।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর