নিম্নমানের মাস্ক: অপরাজিতার মালিক শারমিনের বিরুদ্ধে মামলা

নিম্নমানের এন ৯৫ মাস্ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সরবরাহের অভিযোগে অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

আজ শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর শাহবাগ থানায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহানের বিরুদ্ধে মামলাটি করেছে বিএসএমএমইউ কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডা. মোজাফ্ফর আহমেদ এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন, নিম্নমানের মাস্ক সরবরাহ করে প্রতারণা করেছে প্রতিষ্ঠানটি।

শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর