কুষ্টিয়া খোকসায় করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার নাম জামাল উদ্দিন (৭৭)।
শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া গ্রামে হোম আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত ২১ জুলাই তার কোভিড-১৯ পজিটিভ আসে।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ২৯। খোকসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামরুজ্জামান সোহেল বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
বার্তাবাজার/এমকে