মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার

কুমিল্লার লাকসামে ভয়ভীতি দেখিয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ুয়া মেয়েকে ধর্ষণের অভিযোগে এক পাষন্ড বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মেয়ের অভিযোগের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার(২৩ জুলাই) রাতে পাষন্ড বাবা সুমন মিয়াকে (৪৫) লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের টঙ্গীর পাড় গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পরে তাকে আজ শুক্রবার(২৪ জুলাই) সকালে আদালতে পাঠিয়েছে পুলিশ।

অভিযোগে জানা যায়, ভুক্তভোগী মেয়ের বাবা তাকে ভয়ভীতি দেখিয়ে গত কয়েক মাস থেকে ধর্ষণ করে আসছিল। প্রতিবাদ করলে বেঁধে মারধর করা হতো। ঘটনাটি সৎ মাকে বলেও মেয়েটি বাঁচতে পারেনি। পরে সে থানায় আশ্রয় নেয়।

পুলিশ জানায়, ভুক্তভুগী মেয়েটি ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। বৃহস্পতিবার দুপুরে মেয়েটি তার বাবার বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ করে। এরপর রাতেই মাছ ব্যবসায়ী সুমন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর তাকে আদালতে পাঠানো হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর