ঝিনাইদহে করোনা ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

ঝিনাইদহ সদর উপজেলার কালিচরণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: হাফিজুর রহমান করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ঝিনাইদহ কোভিভ-১৯ হাসপাতাল (শিশু হাসপাতাল) ৮দিন ভর্তি ছিলেন।

এরপর শারীরিক আবস্থার অবনতি হলে ১৭ জুলাই সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসারত অবস্থায় শুক্রবার ভোর রাতে তিনি মারা যান।

এদিকে পৌর এলাকার আরাপপুর খাঁ পাড়ার মো: সিতাব উদ্দীন খান নামের এক বৃদ্ধ করোনা আক্রান্ত হয়ে ১৭ জুলাই ঝিনাইদহ কোভিভ-১৯ হাসপাতাল (শিশু হাসপাতাল) ভর্তি হয় । সেখানে চিকিৎসারত আবস্থায় শুক্রবার সকালে তিনি মারা যান।

এছাড়াও পৌর এলাকার আরাপপুর সি টি কলেজপাড়ার এ.কে.এম রশিদুর রহমান এর স্ত্রী সাহিদা রহমান করোনা উপসর্গে গতকাল ঝিনাইদহ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মারা যান।

ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ খান জানান, করোনা উপসর্গ এবং আক্রান্ত হয়ে মৃতবরণকারী মোট ৩২ জনের জানাজা শেষে লাশ দাফন করেছে ইফা গঠিত কমিটি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর