নান্দাইলে ভিজিএফের চাল বিতরণ শুরু

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১৩নং চরবেতাগৈর ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণ শুরু হয়েছে। দূর্যোগ ব্যাবস্থাপনা অধিদপ্তরের ভিজিএফ কর্মসূচীর আওতায় উক্ত ইউনিয়নের দূর্যোগাক্রান্ত, দু:স্থ ও অতিদরিদ্রের ৪ হাজার ৩৮৭টি পরিবারকে বিনামুল্যে ১০কেজি করে ৪৩.৮৭ মে:টন চাল বিতরণ করা হচ্ছে।

বৃহস্পতিবার সরজমিন গিয়ে দেখা যায়, নিয়োজিত তদারকি কর্মকর্তা উপসহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিনের উপস্থিতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিকার্ডধারী উপকারভোগীকে ৯.৭০০ থেকে ৯.৯০০ কেজি (সন্তোষজনক) ভিজিএফ চাল বিতরণ করছেন। চাল বিতরণ কার্যক্রম পরিচালনায় ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম চৌকিদারগণ উপস্থিত ছিলেন।

এসময় নান্দাইলের মিডিয়া কর্মী মঞ্জুরুল হক মঞ্জু, শাহজাহান ফকির ও শফিকুল ইসলাম শফিক গোপনে বেশ কয়েকজন উপকারভোগীর চাল ডিজিটাল মেশিনে পরিমাণ যাচাই করে সন্তোষজনক ফলাফলের সত্যতা পান। ভিজিএফ চাল নিতে আসা উপকারভোগীরা সহ স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গ উক্ত চাল বিতরণ কার্যক্রমের সন্তোষ প্রকাশ করেন।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান মো. ফরিদ উদ্দিন জানান, আমি শুধুমাত্র আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করছি মাত্র। জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, আর জনগণকে দেওয়া আমার প্রতিশ্রুতি রক্ষা করতে যা করণীয় ‘ইনশাল্লাহ’ আমি তাই করবো।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর