চুয়াডঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিলন হোসেন (৩১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) সকালে উপজেলার মদনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন একই গ্রামের মৃত ফারুক আলীর ছেলে।
জানা যায়, মদনা গ্রামের খালেকুজ্জামানের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন মিলন হোসেন। এ সময় বৈদ্যুতিক মিটার স্থানান্তর করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে স্থানীয়রা আহত মিলনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারকৃষ্ণপুর-মদন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
বার্তাবাজার/এমকে