কোরবানির গরু নিয়ে যমুনায় ট্রলারডুবি

মানিকগঞ্জের চর শিবালয় এলাকায় যমুনা নদীতে কোরবানির গরুবোঝাই একটি ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রয়লারে ৪০ থেকে ৫০ গরু ছিলো।

শুক্রবার (২৪ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার চর শিবালয় এলাকায় এ ঘটনা ঘটে।

শিবালয় থানার অফিসার ইনচর্জ (ওসি) ফিরোজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

গরু ব্যাপারীরা জানান, কোরবানির জন্য ৪০ থেকে ৪৫টি গরু নিয়ে পাবনার নগরবাড়ি থেকে আরিচা ঘাটের সাপ্তাহিক হাটে আসছিলেন কয়েকজন ব্যাপারী এবং খামারি। ঘাটের অদূরে নৌকাটি স্রোতের কবলে পড়ে ডুবে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা নৌকা নিয়ে এগিয়ে গিয়ে ব্যাপারী ও খামারিদের উদ্ধার করেন। এ সময় পাঁচটি গরুও জীবিত উদ্ধার করা হয়। কিন্তু বাকি গরুসহ ট্রলারের কোনো সন্ধান পাওয়া যায়নি।

তীরে আসার পর অনেক খামারি গরু হারিয়ে কান্নায় ভেঙে পড়েন। স্থানীয়ভাবে গরুগুলো উদ্ধারে তৎপরতা চলছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর