লক্ষ্মীপুরে উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে চালু হয়েছে ‘কৃষকের বাজার’

করোনায় কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল পেতে এবং সরাসরি ভোক্তাদের এসব পণ্য পৌঁছে দিতে লক্ষ্মীপুরে চালু হয়েছে কৃষকের বাজার। সকালে জেলা কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে শহরের পুরাতন আদালত সড়কে এ বাজার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, যুব উন্নয়নের উপ-পরিচালক আবু জাফর। কৃষকের বাজার উদ্বোধন করেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ মনির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পরিসংখ্যান অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ, সদর কৃষকলীগ সভাপতি রাজু আহমেমদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ।

আয়োজকরা জানান, কৃষকের বাজারের মাধ্যমে সরাসরি কৃষকের উৎপাদিত কাঁচা পণ্য স্বল্প দামে পাবে ভোক্তা সকল। এতে যেমনি কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল পাবে তেমনি সাধারণ ভোক্তারাও কাঁচা বাজার ক্রয়ের ক্ষেত্রে অনেকটাই উপকৃত হবে।

স্বাস্থবিধি মেনে কৃষকের বাজার মিলবে প্রতি শুক্রবার ও শনিবার সকাল ৭ টায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর