মহামারী করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ভারতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্ত হয়েছে প্রায় ৫০ হাজার।
শুক্রবার (২৪ জুলাই) সকালে প্রকাশিত মেডিকেল বুলেটিনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৯ হাজার ৩১০ জন। একদিনে মারা গেছে আরও ৭৪০ জন।
ভারতে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১২ লাখ ৮৭ হাজার ৯৪৫ জনে। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০ হাজার ৬০১ জনের।
এই সময় জানিয়েছে, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে একদিনেই ৯ হাজার ৮৯৫ জন করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৪৭ হাজার ৫০২ জনে। করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৮৫৪ জনে।
বার্তাবাজার/এমকে