মাগুরার শালিখায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে গোলাম মোঃ বাতেন বৃহস্পতিবার ২৩ জুলাই যোগদান করেছেন।
গত ১৪ জুলাই খুলনা বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিদায়ী শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর রহমান কে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে বদলী করা হয় এবং গোলাম মোঃ বাতেনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে শালিখায় পদায়ন করা হয়।
বার্তাবাজার/এমকে