আজ জুমার নামাজের মধ্যদিয়ে ৮৬ বছর পর মসজিদ হিসেবে খুলছে বিশ্ব তুরস্কের ঐতিহ্যবাহী আয়া সুফিয়া। জাদুঘর ঘোষণার পর এটিকে আবারো মসজিদে রূপান্তর করা হয়। এদিন জুমার নামাজে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান, ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টির নেতা ডেভলেত বাহচেলিসহ রাষ্ট্রীয় ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত থাকবেন।
ইস্তামবুলের পুলিশের উদধৃতি দিয়ে জুমার নামাজের জন্য মসজিদ প্রস্তুতের খবর প্রকাশ করেছে দেশটির প্রধান বার্তা সংস্থা আনাদুলো।
উদ্বোধনী নামাজে অংশ নেয়ার সুযোগ পাবেন অন্তত এক হাজার মুসল্লি। এরআগে বৃহস্পতিবার মসজিদটি উদ্বোধন করেন তুর্কি প্রেসিডেন্ট।
মসজিদটি খোলা প্রসঙ্গে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে আইকনিক আলী ইয়ারলিকায়া বলেন, প্রত্যেকে উৎসাহের সঙ্গে বিশেষ প্রার্থনায় অংশ নেয়ার অপেক্ষায় রয়েছেন।
তিনি বলেন, করোনাভাইরাসের কারণে এতে প্রবেশে ৫টি দরজা উন্মুক্ত থাকবে। শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে মসজিদে প্রবেশ করতে পারবে। এতে ঢুকতে অন্তত ১১টি নিরাপত্তার পয়েন্ট অতিক্রম করতে হবে।
সুলতান দ্বিতীয় মুহাম্মদ (উসমানীয় সুলতান) মুহামেত কনস্টান্টিনোপল বিজয়ের পর খ্রিস্টানদের কাছ থেকে আয়া সোফিয়া কিনে নিয়ে স্থাপনাটি মসজিদে রূপান্তর করেন। ১৪৫৩ সালের ১ জুনে মসজিদে রূপান্তরিত আয়া সোফিয়ায় প্রথমবারের মতো জুমার নামাজ অনুষ্ঠিত হয়, যাতে ইমামতি করেন ফাতিহয়ের শিক্ষক শায়খ আক শামসুদ্দিন।
বার্তাবাজার/কে.জে.পি