লালমনিরহাটের পাটগ্রামে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দেশে অনুপ্রবেশের সময় বিজিবি হাতে আটক ৪ বাংলাদেশি। পরে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করে তাদের পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
আজ (বৃহস্পতিবার) রাতে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোজাম্মেল হক।
এর আগে গত বুধবার দিবাগত রাত একটার দিকে ওই চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরগুনা জেলার আমতলী উপজেলার মহিষডাঙ্গা গ্রামের কাজী আব্দুস ছামাদের ছেলে মো. ওয়ালিউল্লাহ (৩৪), নরসিংদী জেলার শিবপুর উপজেলার চাদপাশা গ্রামর আব্দুল হাকিমের ছেলে মো. মুরাদ হোসেন (২৫), ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার কাজিরদোর গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. ইমরান হোসেন (২২) ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কামাইদিয়া গ্রামের মজিবর রহমানের ছেলে মো. মনিরুজ্জামান (৪৩)।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় পাঁচ মাস আগে শ্রমিক হিসাবে কাজ করতে ভারতে গিয়েছিল ওই চার বাংলাদেশি। তারা গত বুধবার রাতে সীমান্ত দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে। এ সময় আঙ্গরপোতা বিজিবি ক্যাম্পের টহলরত সদস্যরা তাদের আটক করে।
বার্তাবাজার/এমকে