রাজধানীতে একদল সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীর সঙ্গে র্যাবের বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
আজ শুক্রবার (২৪ জুলাই) সকালে রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় র্যাবের এক সদস্য আহত হয়েছেন বলেও খবর পাওয়া গেছে।
অভিযানের সময় ২ টি বিদেশি পিস্তল, গুলি, বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি