আজ দেশের অর্ধেক অঞ্চলে ঝড়বৃষ্টির সম্ভাবনা

করোনা পরিস্থিতির মধ্যেই দেশের প্রায় অর্ধেক অঞ্চলে আজ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এ দিকে দেশের উপকূলীয় অঞ্চলের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। তাই দেশের সব সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

আজ (শুক্রবার) সকালে আবহাওয়া অধিদফতর এ তথ্য জানিয়েছে।

সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরের পূর্বাভাসে জানানো হয়, রংপুর, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, বগুড়া, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালি, নোয়াখালি, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সর্তকতা সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকাসহ পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত পূর্বাভাসে জানানো হয়, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর