কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় আরও ৩৮ করোনা রোগী শনাক্ত, মোট ১৩৩১

কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৩৮ জন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৩ জুলাই ) কুষ্টিয়া মেডিকেল কলেজ পিসিআর ল্যাব থেকে কুষ্টিয়ার ১৯৪ টি নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে যার মধ্যে ৩৮ টি কোভিড পজিটিভ।

নতুন আক্রান্ত ২৭ জন পুরুষ ও ১১ জন নারী। আক্রান্ত ৩৮ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলার ৩১, দৌলতপুর উপজেলার ১, ভেড়ামারা উপজেলার ২, মিরপুর উপজেলার ১, খোকসা উপজেলার ৩। সদর উপজেলার ৩১ জনের ঠিকানা- সনো হাসপাতাল-০১, কোর্টপাড়া-০৬, ইন্দিরা মোড়-০১, মিল লাইন কোয়ার্টার-০২, বাড়াদিয়া কানাবিলের মোড়-০২, কালিশংকরপুর-০১, জুগিয়া পালপাড়া-০১, পশ্চিম মজমপুর-০১, বারখাদা মধ্যপাড়া-০১, জগতি মন্ডলপাড়া-০১, বটতৈল-০১, কুমারগাড়া-০১, পুলিশ লাইন-০১, আড়ুয়াপাড়া-০১, সাদ্দাম বাজার-০১, ১৩৫ দাদাপুর রোড-০১, থানাপাড়া-০১, সিঙ্গার মোড়-০১, দেশওয়ালী পাড়া-০৩, কমলাপুর-০২, সকাল সন্ধ্যা গলি-০১।

দৌলতপুর উপজেলার ১ জনের ঠিকানা খাসমথুরাপুর। মিরপুর উপজেলার ১ জনের ঠিকানা নওয়াপাড়া। খোকসা উপজেলার ৩ জনের ঠিকানা খোকসা থানা-০২, অঞ্জনগাছি-০১। ভেড়ামারা উপজেলার ২ জনের ঠিকানা- গোপীনাথপুর গোলাপনগর-০১, বাহাদুরপুর-০১। এই নিয়ে কুষ্টিয়ায় মোট ১৩৩১ জন করোনা রোগী সনাক্ত হল।

যার মধ্যে ৯৬৪ জন পুরুষ ও ৩৬৭ জন নারী। উপজেলা ভিত্তিক রোগী- দৌলতপুর ১৫৭, ভেড়ামারা ১০৪, মিরপুর ৬৯, কুষ্টিয়া সদর ৭৬৫, কুমারখালী ১৯১, খোকসা ৪৫। এই পর্যন্ত মৃতের সংখ্যা ২৮ জন। যার মধ্যে ২৪ জন পুরুষ ৪ জন মহিলা।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর