বিশ্বে একদিনে করোনা শনাক্ত ২ লাখ ৮০ হাজার

বিশ্বে একদিনে বিশ্বে দুই লাখ ৮০ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট শনাক্ত হয়েছে এক কোটি ৫৬ লাখের বেশি। ২৪ ঘন্টায় বিশ্বে করোনায় মারা গেছে ৭ হাজার ১২১জন। এনিয়ে মোট মৃতের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজারের বেশি।

যুক্তরাষ্ট্রে আবারও বাড়ছে মৃতের সংখ্যা। একদিনে দেশটিতে মারা গেছে ১২শ’রও বেশি। দেশটিতে মোট মৃতের সংখ্যা প্রায় দেড় লাখ।

একদিনে ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়া ও টেক্সাস অঙ্গরাজ্যেই শনাক্ত হয়েছে ৩০ হাজারের বেশি। দেশটিতে মোট শনাক্ত ৪১ লাখ ৭০ হাজারের বেশি।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর