যুক্তরাষ্ট্রে একদিনে করোনা শনাক্ত ৭৬ হাজার

যুক্তরাষ্ট্রে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দু-তিন দিনের ব্যবধানে আবার ৭০ হাজারের বেশি আক্রান্ত হয়েছে দেশটিতে।

জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে আটটা (বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৬টা) পর্যন্ত ২৪ ঘণ্টায় ৭৬ হাজার ৫৭০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে।

বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি এই নিয়ে টানা ১০ দিন ৬০ হাজারের উপরে আক্রান্ত দেখল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার ছাড়িয়েছে। যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ।

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় আরও এক হাজার ২২৫ জন মারা গেছে। তাতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৪ হাজার ১৬৭ জনে। আক্রান্তের মতো মৃত্যুর তালিকায়ও অনেক আগে থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর