নতুন নিয়ম চালু করেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশ। করোনাভাইরাস পরীক্ষা করালেই দিবে ৩০০ ডলার। বাংলাদেশের টাকার হিসাবে প্রায় ২৪ হাজার টাকা। আর যদি রিপোর্ট পজিটিভ আসে, তাহলে আরও ১,৫০০ ডলার। সেক্ষেত্রে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এই টাকা দেবে খোদ সরকার।
তবে এই টাকা পাওয়ার জন্য একটি শর্ত রয়েছে। যিনি করোনাভাইরাস পরীক্ষা করাবেন তিনি অবশ্যই চাকরিজীবী হতে হবে। এবং তার হাতে ছুটি থাকা চলবে না। এজন্য সরকারের কাছে বেতনের স্লিপ দেখাতে হবে। নয়তো চিঠি লিখে মুচলেকা দিতে হবে।
ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ।
কিন্তু সংক্রমণ রোখার সঙ্গে টাকা দেওয়ার সম্পর্ক কী? তাও শুধু চাকরিজীবীদের?
প্রিমিয়ার ড্যানিয়েল জানালেন, অনেক চাকরিজীবীই হাতে ছুটি নেই বলে কোভিড-১৯ পরীক্ষাই করাচ্ছেন না। সংক্রমণের লক্ষণ থাকলেও না। যদি রিপোর্ট পজিটিভ এলে ছুটি নিতে হয়। তাদের আশঙ্কা ছুটি নিলে বেতন কাটা যাবে। নিজেদের সেলফ আইসোলেশনেও রাখছেন না। ফলে সংক্রমণ বাড়ছে।
বার্তাবাজার/কে.জে.পি