টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইউপি সদস্যসহ নিহত ২

কক্সবাজারের টেকনাফে হ্নীলা এলাকার ওয়াব্রাংয়ে সৌদি প্রবাসী নুর হোসেনের আকাশী গাছের বাগানে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যসহ দুই মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

আজ (শুক্রবার) ভোরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন উখিয়া উপজেলার কুতুপালংয়ের বাসিন্দা ও রাজাপালং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বখতিয়ার উদ্দিন (৫৫) এবং একই এলাকার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইউছুপ আলীর ছেলে মো. তাহের (২৭)।

টেকনাফ মডেল অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, এ বন্দুকযুদ্ধের ঘটনায় পাঁচটি দেশি বন্দুক, ইয়াবা বিক্রির নগদ ১০ লাখ টাকা, ১৭ রাউন্ড কার্তুজ, ১৩ রাউন্ড কার্তুজের খোসা এবং ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর