ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থী নিহত

গাজীপুরের পূবাইল এলাকায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ শিক্ষার্থির মৃত্যু হয়ে। বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকালে কালীগঞ্জ-টঙ্গী সড়কের পূবাইল ব্রীজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পূবাইল আদর্শ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র হৃদয় পাঠান (২১) ও তার বন্ধু টঙ্গীর শিলমুন এলাকার বাসিন্দা কলেজছাত্র শাকিল ভূঁইয়া (২০)

হৃদয় পাঠান পূবাইলের মাঝুখান এলাকার রুস্তম পাঠানের ছেলে এবং শাকিল ভূঁইয়া নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের তিলাবু এলাকার মহসিন ভূঁইয়ার ছেলে।

এ বিষয়ে পূবাইল থানার ওসি নাজমুল হক ভুঁইয়া জানান, হৃদয় ও শাকিল মোটরসাইকেল নিয়ে বিকালে ঘুরতে বের হয়েছিলেন। বিকাল সাড়ে ৪টার দিকে কালীগঞ্জের দিকে যাওয়ার পথে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে শাকিল ভূঁইয়া ঘটনাস্থলে এবং হৃদয় হাসপাতালে নেওয়ার পথে মারা যান।”

তিনি আরও জানান, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর