ঢাবির এবারের বাজেটেও কমেছে গবেষণায় বরাদ্দ

ক্রমেই বৃদ্ধি পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাজেটের আকার। কিন্তু পাশাপাশি কমছে গবেষণা খাতে বরাদ্দের অংকটাও। ২০২০-২০২১ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বার্ষিক অধিবেশনে কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দীনের পক্ষে উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ ২০২০-২১ অর্থবছরের মূল বাজেট এবং ২০১৯-২০ অর্থবছরের সংশোধিত বাজেট উত্থাপন করেন ।

২০২০-২০২১ অর্থবছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৬৯ কোটি ৫৬ লাখ টাকার বাজেট প্রণয়ন করে। যা টাকার অঙ্কে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট। ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে গবেষণাখাতে মোট বরাদ্দ করা হয়েছে ৪০ কোটি ৯১ লাখ টাকা, যা মোট বাজেটের ৪ দশমিক ৭ শতাংশ। তবে ২০১৯-২০ অর্থবছরে বাজেটের ৫ দশমিক ৪ শতাংশ এবং আগের অর্থবছরে এই খাতে বরাদ্দ ছিল বাজেটের ৬ দশমিক ৬৬ শতাংশ।

উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সভাপতিত্ব এই অধিবেশনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এএসএম মাকসুদ কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এনাম উজ্জামানসহ ও সিনেট সদস্যরা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর