সিলেটে যুবকের গোপনাঙ্গ কাটা লাশ উদ্ধার, স্ত্রী পলাতক

সিলেটের দক্ষিণ সুরমায় গোপনাঙ্গ কাটা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে নগরীর মোমিনখলা এলাকার গফফার মিয়ার বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহতের লাশ উদ্ধারের পর থেকে তার স্ত্রী পলাতক রয়েছেন।

নিহত ব্যক্তির নাম নিজাম আহমদ (৪০)। তিনি নগরীর ছড়ারপারের মৃত আব্দুল মান্নানের ছেলে।

দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) আখতার হোসেন জানান, নিজামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্ত্রী ও দুই সন্তানকে পাওয়া যাচ্ছে না। পারিবারিক বিরোধের জেরে স্বামীকে হত্যার পর স্ত্রী পালিয়েছেন বলে ধারণা করছে পুলিশ।

স্ত্রী ও সন্তানদের নিয়ে মোমিনখলায় গফফার মিয়ার বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকতেন নিজাম। বৃহস্পতিবার সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীরা পুলিশে খবর দেন। পরে পুলিম এসে তাঁর লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, বুধবার রাতের কোনো এক সময় ঘুমন্ত অবস্থায় নিজামকে খুন করা হয়। তার মাথায় গভীর ক্ষত, হাতে আঘাতের চিহ্ন এবং গোপনাঙ্গ দ্বিখণ্ডিত অবস্থায় পাওয়া গেছে।

নিহত ব্যক্তির শ্বশুরবাড়ি ফেঞ্চুগঞ্জ উপজেলায় পুলিশ পাঠানো হয়েছে। তার স্ত্রীকে পাওয়া গেলে হত্যাকাণ্ডের নেপথ্য কারণ জানা যেতে পারে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর