প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের সহযোগিতায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কাঁচিকাটা, চরভাগা ও চরসেন্সাস ইউনিয়নের পানিবন্দি ৫শ পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার(২৩ জুলাই)দুপুর ২টায় কাঁচিকাটা এবং চরভাগা ইউনিয়নের ৩শ পরিবারের মাঝে ও বিকাল সাড়ে ৪টায় চরসেন্সাস ইউনিয়নের বেড়াচাক্কী এলাকায় ২শ পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব হুমায়ুন কবির মোল্লা, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আল নাসীফ, চরভাগা ইউনিয়নের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান সিকদার, চরসেন্সাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিতু মিয়া বেপারী, কাঁচিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমীন দেওয়ানসহ আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ।
বার্তা বাজার / ডি.এস