মেহেরপুরে ফেন্সিডিলসহ আটক ১

মেহেরপুরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন জেলার বুড়িপোতা বর্ডার পাড়া গ্রামের মৃত- ইয়ার মোল্লার ছেলে মোঃওটন মোল্লা(৪২)।

বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জেলা ডিবি পুলিশের এস আই মোহাম্মদ তরিকুল ইসলাম এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান চালিয়ে মেহেরপুর থানার বুড়িপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের পর তাকে তল্লাশি করে তার কাছে থাকা ৬ বোতল ফেনসিডিল উদ্ধার করে জেলা ডিবি পুলিশ।

মেহেরপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি মোঃ জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার এসএম মুরাদ আলী মহোদয়ের নির্দেশে তাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে উক্ত মামলা ছাড়াও আরো সাতটি মাদকের মামলা বিচারাধীন রয়েছে, তার বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর