আজ জিতলেই শিরোপা উঠবে রোনালদোর হাতে

আরো এক শিরোপার সামনে দাড়িয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো। ফিওরেন্টিনার সঙ্গে ইন্টার মিলান ঘরের মাঠে ড্র করায় বৃহস্পতিবারই টানা নয় বার শিরোপা নিশ্চিত সুযোগ চলে এল জুভেন্তাসের সামনে। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় অ্যাওয়ে ম্যাচে উদিনেসের মুখোমুখি হচ্ছেন রোনালদোরা। এই ম্যাচে জিততে পারলে তিন ম্যাচ হাতে রেখেই টানা নবমবার সিরি-আ শিরোপা জিতে নেব তুরিনের ওল্ড লেডিরা।

এখনও পর্যন্ত ৩৪ ম্যাচ খলে ৮০ পয়েন্টে শীর্ষেই রয়েছে জুভেন্টাস। দ্বিতীয়স্থানে থাকা আটলান্টার ৩৫ ম্যাচে সংগ্রহ ৭৪ পয়েন্ট। অর্থাৎ, আজ জিতলে ৩৫ ম্যাচ খেলে ৮৩ পয়েন্টে পৌঁছে যাবে জুভেন্টাস। সে ক্ষেত্রে বাকি তিন ম্যাচে জয় তুলে নিলেও ৮৩ পয়েন্টের বেশি সংগ্রহ করা সম্ভব নয় আটলান্টার পক্ষে। আর এই স্থানে থেকে শেষ করলেও মুখোমুখি সাক্ষাতে আটলান্টার তুলনায় জুভেন্টাসের রেকর্ড ভালো হওয়ায় শিরোপা উঠে যাবে জুভদের হাতেই।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর