লালমনিরহাটে এবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন জেলার বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সমাজসেবক ফেরদৌসী বেগম বিউটি। তিনি জেলা পরিষদ চেয়ারম্যান ও লালমনিরহাট জেলা আওয়ামিলীগ সাধারণ সম্পাদক এড. মতিয়ার রহমান এর সহধর্মিণী।
বৃহস্পতিবার(২৩ জুলাই) বিকালে রংপুর পিসিআর ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজিটিভ হওয়ার তথ্য জানায় তার পরিবার।
তার কন্যা জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নিশাত রিদওয়ানা সেঁজুতি জানায়, প্রায় ৮ দিন থেকে অসুস্থ ছিলেন ফেরদৌসী বেগম বিউটি।এরপরে গত তিনদিন আগে কাশি ও শ্বাসকষ্ট হলে লালমনিরহাটে একটি ক্লিনিকে ভর্তি করানো হয়।এরপর নমুনা পরিক্ষা করার জন্য দেয়া হয় রংপুর পিসিআর ল্যাবে।
পরিবারসূত্রে জানা যায় ফেরদৌসী বেগম বিউটি বর্তমানে রংপুর মেডিকেলের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আছেন।শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলেও জানা যায়।
বার্তা বাজার / ডি.এস