সিরাজগঞ্জে পিবিআই’র নতুন পুলিশ সুপারের যোগদান

বাংলাদেশ পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), সিরাজগঞ্জের প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি গত (০৭ জুলাই) পিবিআই সিরাজগঞ্জের পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তার র্পূবর্বতী কর্মস্থল ছিলো বরিশাল এপিবিএন।

মো. রেজাউল করিম বাংলাদশে সিভিল সার্ভিস (বিসিএস) এর ২৫ তম ব্যাচে পুলিশ ক্যাডারে যোগদান করেন। পিবিআই, সিরাজগঞ্জ এর সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. রেজাউল করমি জানান, দ্রুততম সময়ে গ্রহণযোগ্য ও বস্তুনিষ্ট তদন্ত নিশ্চিত করার লক্ষ্যে আধুনিক ও প্রযুক্তি নির্ভর তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই)।

এ সময় তিনি আরও জানান, পিবিআই অফিসে নারী ও শিশু বান্ধব আলাদা পরিবেশ রয়েছে। যে কোন নারী নিসংকোচে পিবিআই এর নিকট তার অভিযোগ করতে পারেন। অপরাধ সংক্রান্ত যে কোন তথ্য পিবিআই কে প্রদান করুন পাশাপাশি মিসিং কেস (হারানো/নিরুদ্দেশ মানুষের খোঁজ) বিশেষ করে নারী ও শিশু নির্যাতন বিষয়ে পিবিআইকে জানালে পিবিআই অত্যন্ত আন্তরকিতার সাথে সহযোগিতার হাত বাড়াবে। পিবিআই জনগণের সেবায় সব সময় প্রস্তুত রয়েছে এবং জনগণকে আইনী সেবা প্রদানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর