ময়মনসিংহের ভালুকায় অসহায়দের জন্য বরাদ্দকৃত ৬০০ ভিজিএফ কার্ডের চাল আত্মসাতের মামলায় মেদুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জেসমিন নাহার রানীকে রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
ব্রিহস্পতিবার (২৩ জুলাই) বিকালে ময়মনসিংহের একটি আদালত এই রিমান্ড মঞ্জুর করেছেন বলে নিশ্চিত করেছেন ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাইনুদ্দিন।
একইসাথে মামলার অপর আসামী দফাদার আলী আকবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। কারাগারে পাঠানো হয়েছে আকবর ও ডিলার নুরুল ইসলাম নুরুকে।
তবে ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী নিজেকে নির্দোষ দাবি করে বলেন, ‘আমি চুরি যাওয়া চালের খবর জানি না। আমাকে ফাঁসানো হয়েছে।’
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ইউপি চেয়ারম্যান জেসমিন নাহার রানী তাঁর নামে বরাদ্দকৃত চাল স্থানীয় গুদাম থেকে উত্তোলন করেন। হতদরিদ্র প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা। কিন্তু চাল কম দেওয়া হয়। এ নিয়ে গতকাল বুধবার গোলযোগ দেখা দেয়। একপর্যায়ে চালও কম পড়ে।
বার্তাবাজার/এসজে