ভৈরবে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু (ভিডিওসহ)

কিশোরগঞ্জের ভৈরবে পানিতে ডুবে লামিয়া (৬) ও প্রিয়া (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের জগন্নাথপুর দক্ষিণপাড়া রেলগেইট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শিশু দুটি আপন দুই বোন এবং ওই এলাকার দুলামিন দুলাল মিয়ার মেয়ে। দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শিশুদের পিতা দুলাল মিয়া জানায়, আজ দুপুরে তিনি বাড়ী থেকে বের হয়ে মসজিদে নামাজ পড়তে যান, শিশুদের মা গোসল করতে ঘরের ভিতরে বাথরুমে যায়। এই ফাঁকে লামিয়া ও প্রিয়া ঘরে পাশে খালে চলে যায় গোসল করতে।

বিষয়টি টের পেয়ে বাড়ির লোকজন প্রতিবেশীদের বাড়ি-ঘরে খোঁজ করে ব্যর্থ হন। এক পর্যায়ে বাড়ির পাশের বর্ষার পানিতে তলিয়ে যাওয়া সন্দেহে সেখানেও খোঁজ করা হয়। কিন্তু কোথাও শিশু দুটির সন্ধান মেলেনি। পরে বিকাল ৩টার দিকে বাড়ির পাশের ডোবায় লাশ দুটি ভেসে ওঠে।

ভিডিও..

খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

খেলা করতে গিয়ে পানিতে ডুবে দুই বোনের মৃত্যুইউটিউবে দেখতে-https://youtu.be/cwu_l5ijHhwবিস্তারিত জানতে ক্লিক করুনhttp://bartabazar.com/archives/196239

Gepostet von Barta Bazar am Donnerstag, 23. Juli 2020

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর