গভীর রাতে দেবরের সাথে ছাদ থেকে পড়ে প্রবাসীর স্ত্রী নিহত

মুন্সীগঞ্জের শ্রীনগরে মধ্যরাতে ছাদ থেকে রেলিং ভেঙে নীচে পড়ে গত ১০ জুলাই আহত হওয়ার ১০ দিন পর মারা গেলেন আহত এক নারী। গত ১০ জুলাই উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের ছাদের রেলিং ভেঙে পড়ে যান বীথি (৩৫) ও তার দেবর দুলাল (৩৬)।

এই ঘটনায় বুধবার (২২ জুলাই) দুলালসহ কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত বীথি একই গ্রামের সৌদি আরব প্রবাসী সোলাইমানের স্ত্রী।

জানা যায়, গত ১০ জুলাই রাত ১টার দিকে বীথি ও তার দেবর দুলাল তাদের বাড়ির দোতলা ভবনের ছাদ ভেঙে মাটিতে পড়ে যান। এত আহত হয় দু’জনই। ছাদ থেকে পড়ার শব্দে পরিবার ও প্রতিবেশিরা উদ্ধার করে অচেতন অবস্থায় বীথি বেগমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। দুলালকে চিকিৎসা দেয়ার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে পরদিনই সে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহত বীথি বেগমের মেয়ে মরিয়ম আক্তার বাদী হয়ে দুলালসহ কয়েকজনকে আসামি করে শ্রীনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে শ্রীনগর থানার ওসি মো. হেদায়েতুল ইসলাম ভুইয়া বলেন, হত্যা মামলা রুজু করা হয়েছে। আসামিদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর