স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করলো জার্মানি

জার্মানির অন্যতম অঙ্গরাজ্য বাডেন ভিউরতেমবার্গের স্কুল সমূহে ছাত্রীদেরকে বোরকা ও নিকাব পড়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) প্রজ্ঞাপন জারির মাধ্যমে রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশ দেয়া হয়।

তবে বিশেষজ্ঞরা আহ্বান জানিয়েছেন যেন রাজ্য সরকারের এওমন সিদ্ধান্তে কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত না লাগে।

এ বিষয়ে এক জার্মান নাগরিক বলেন, আমি একজন প্রগতিশীল মানুষ হিসেবে ব্যক্তিগতভাবে মনে করি যারা বোরকা পরতে চান তাদের বোরকা পরার অধিকার গণতান্ত্রিক। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যেন কেউ বৈষম্যের শিকার না হয় সেটাও দেখতে হবে।

আপাতত স্কুল পর্যায়ে এমন বাধ্যবাধকতা থাকলেও, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে তেমন কোনো বিধিনিষেধ এখনও দেয়া হয়নি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর