মাইকিং করে এলাকার মাদক ব্যবসায়ীদের সতর্ক করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের কোতওয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন। বৃহস্পতিবার কোতওয়ালী থানা এলাকায় মাদক কারবারিদের সতর্ক করেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ওসি মোহাম্মদ মহসিন তার সঙ্গে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে নিয়ে এলাকায় প্রচারণা চালাচ্ছেন। সেখানে তিনি বলছেন, ‘আমাদের কাছে তথ্য আছে, এ এলাকায় মাদক বেচা হয়, মাদক কেনা হয়, মাদক সেবন করা হয়। প্রথমবারের মত এসেছি, শেষবারের মত বলে যাচ্ছি। আপনি মাদক ছাড়ুন, অথবা এলাকা ছাড়ুন। এলাকায় থাকলে আপনার মাদক ছাড়তে হবে, আর মাদক সেবন করলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মাদক ছাড়লে সবধরনের সহযোগিতা করা হবে।প্রয়োজনে হলে আপনাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’
ওসি আরও বলেন, আপনার এবং আপনার সন্তানদের জন্য এই এলাকাকে মাদকমুক্ত করুন। মাদককে না বলুন, মাদক ব্যবসায়ীদের বয়কট করুন, প্রয়োজনে আমাদের সহযোগিতা নিন।
হয়ত মাদক ছাড়ো নয়ত এলাকা ছাড়ো- সিএমপ’র মাইকিং
প্রথমবারের মতো এসেছি, শেষ বারের মতো বলে যাচ্ছিহয়ত মাদক ছাড়ো নয়ত এলাকা ছাড়ো- সিএমপ’র মাইকিংইউটিউবে দেখতে- https://youtu.be/S-Kv6nVhKJ4
Gepostet von Barta Bazar am Donnerstag, 23. Juli 2020
এসময় তিনি জনসাধারণকে মাদক কারবারিদের তথ্য দেয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘প্রয়োজনে আপনাদের পরিচয় গোপন রাখা হবে।
বার্তা বাজার / ডি.এস