‘তিন’ চমক রেখে শেষ টেস্টের জন্যে ইংল্যান্ডের ১৪ সদস্যের দল ঘোষণা

তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ ম্যাচে আগামীকাল (২৪ জুলাই) শুক্রবার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। আর সিরিজ নির্ধারনী ম্যাচের আগে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। আর শেষ টেস্টে এক পরিবর্তন সাথে দলে নেওয়া হয়েছে আরও দুই ক্রিকেটারকে।

শেষ টেস্টের দল থেকে বাদ পড়েছেন ওলি রবিনসন। তার পরিবর্তে নেওয়া হয়েছে জেমস অ্যান্ডারসনকে। সেই সাথে ফিরছেন মার্ক উড। এছাড়া শেষ মূহুর্তে দল থেকে বাদ পড়া জোফরা আর্চার ফিরছে দলে।

এদিকে সিরিজের প্রথম টেস্ট জিতেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। এরপর ম্যানচেস্টারে দ্বিতীয় টেস্টে জিতে সিরিজ সমতা করে স্বাগতিক ইংল্যান্ড। যার কারণে ক’রোনা পরবর্তী প্রথম সিরিজের শেষ ম্যাচটি হয়েছে সিরিজ নির্ধারণী ম্যাচ।

তৃতীয় টেস্টের জন্য ইংল্যান্ডের ১৪ সদস্যের স্কোয়াডঃ জো রুট (অধিনায়ক), জিমি অ্যান্ডারসন, জফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলে, স্যাম কারেন, ওলি পোপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

কেএস/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর